ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বাড়ছে মাদ্রাসার ছুটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • ১৯০ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত ৬০ দিনের ছুটি ১৬ দিন বাড়িয়ে ৭৬ দিন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। তবে মাদ্রাসাগুলোতে ছুটি না বাড়ায় ক্ষোভ জানিয়েছেন মাদ্রাসার শিক্ষকরা। তারই পরিপ্রেক্ষিতে মাদ্রাসার ছুটি বাড়ানোর উদ্যোগ নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মাদ্রাসার শিক্ষকরা বলছেন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার বার্ষিক ছুটির বৈষম্য অনেক দিনের। এবার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন। সেখানে মাদ্রাসার ছুটি মাত্র ৬০ দিন। একই সিলেবাসে পড়ানোর পরও তারা ১৬ দিন ছুটি বেশি পাচ্ছে। আর মাদ্রাসার শিক্ষকরা ছুটি পাচ্ছেন মাত্র ৬০ দিন।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান সংবাদমাধ্যমে জানিয়েছেন, মাদ্রাসার ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘ক্লাস-পরীক্ষার রুটিনসহ বিভিন্ন কারণে ছুটির ভিন্নতা থাকে। তবে মাদ্রাসার ছুটি সমান না হলেও যাতে মাধ্যমিক ও প্রাথমিকের কাছাকাছি থাকে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সে অনুযায়ী, চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকার কথা ছিল ৬০ দিন। তবে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ১৬ দিন বেশি ছুটি থাকায় প্রাথমিকের শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন। এরপরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়িয়ে নতুন করে শিক্ষাপঞ্জিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বাড়ছে মাদ্রাসার ছুটি

আপডেট টাইম : ১২:৪১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪