ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ১৫০ বার

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আর মাত্র ৯০ দিন পর দুবাইয়ে রমজান শুরু হবে বলে জানিয়েছে দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি)। গত মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস এই খবর প্রকাশ করেছে। ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র মাস রমজান। এই মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখেন। আইএসিএডি’র ওয়েবসাইটে বলা হয়েছে, হিজরি ক্যালেন্ডার অনুসারে দেশটিতে ২০২৪ সালের ১২ মার্চ থেকে রমজান শুরু হবে। এ মাসটি শুরু হওয়ার প্রকৃত তারিখ অন্য সব মাসের মতো  চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে জ্যোতির্বিজ্ঞানীরা গণনা করে সম্ভাব্য সঠিক তারিখের পূর্বাভাস দিয়ে থাকেন। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে দেশটির তাপমাত্রা শীতল থাকবে। আর রমজানের ছুটির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে। এবারের রমজান মাসের প্রথম দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন আমিরাতের মুসলমানরা। আর মাস শেষে রোজার সময় বেড়ে প্রায় ১৪ ঘণ্টা হবে। গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত। আইএসিএডি ক্যালেন্ডার অনুসারে, এবার পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে বলে আশা করা হচ্ছে। রোজা শেষ হবে এপ্রিল মাসের নয় তারিখ গত মঙ্গলবার। আর রোজা শেষে পালন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ বছরে ঈদ উপলক্ষে ছয়দিনের ছুটি পেতে যাচ্ছে দেশটির মানুষ। ইতোমধ্যেই রমজান মাসের ২৯ তারিখ থেকে শাওয়াল মাসের তিন তারিখ পর্যন্ত ঈদের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

আপডেট টাইম : ১২:২৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩