ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জামিনে মুক্ত বিএনপি নেতা দুলু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ১৬৭ বার

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামিনে মুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মুক্ত হন বলে দুলু নিজেই জানিয়েছেন।

তিনি জানান, বাসায় ফিরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবেন।

ক্যান্সারে আক্রান্ত দুলু কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। মুক্ত হওয়ার আগ পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুলু।

গত সোমবার বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। চেম্বার আদালতে দুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে, একটি নাশকতার মামলায় গত রোববার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও মো. খায়রুল আলমের বেঞ্চ দুলুকে জামিন দেন। পরে তার এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকার বাড্ডা থানায় করা মামলায় গত ১৮ অক্টোবর দুলুকে কারাগারে পাঠানো হয়। ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে দুলুকে তার গুলশানের বাসা থেকে ‘তুলে’ মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জামিনে মুক্ত বিএনপি নেতা দুলু

আপডেট টাইম : ১২:৩৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩