ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বাবার পর মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • ১৫৯ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। ড. সাদেকা জবির ষষ্ঠ ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. সাদেকা হালিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে চার বছর মেয়াদে নিয়োগ করা হলো।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক ড. ইমদাদুল হক। তিনি গত ১১ নভেম্বর মারা যান।

ড. সাদেকা হালিম ঢাকার উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ড. সাদেকার পৈতৃক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে। তার বাবা ফজলুল হালিম চৌধুরী ১৯৭৬ থেকে ১৯৮৩ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বাবার পর মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম

আপডেট টাইম : ১২:০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩