ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতে টানেল দুর্ঘটনা শ্বাসরুদ্ধকর অভিযান শেষ পর্যায়ে, উদ্ধার হতে যাচ্ছেন ৪১ শ্রমিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ১৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিককে বের করে আনতে চলা উদ্ধার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যে সেখান থেকে ধাপে ধাপে বের করে আনা হবে শ্রমিকদের। এমনটি জানিয়েছেন প্রদেশিক মূখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শ্রমিকদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরিয়ে পাইপলাইন স্থাপনের যে কাজ চলছিল সেটি সফলভাবে শেষ হয়েছে। দুই ফুট ব্যাসার্ধের এই পাইপের মধ্যে দিয়ে একে একে শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করে আনা হবে।

তিনি বলেন, হস্তচালিত খনন (ম্যানুয়াল মাইনিং) প্রক্রিয়ায় ৫৯ মিটারের মধ্যে এখন তাদের পাঠানো পাইপটি অবস্থান করছে গন্তব্য থেকে মাত্র দুই থেকে তিন মিটার দূরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সরাসরি সম্প্রচারিত খবরে বলা হচ্ছে, শ্রমিকদের বের করে আনতে আর কয়েক ঘণ্টা সময় লাগবে। সুড়ঙ্গের মুখে ৪১টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং স্থাপন করা হয়েছে অস্থায়ী হাসপাতাল।

গত ১২ নভেম্বর ভোরে নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে। এতে ভেতরে আটকা পড়েন ৪১ শ্রমিক। ১৭ দিন ধরে সেখানে আটকে রয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতে টানেল দুর্ঘটনা শ্বাসরুদ্ধকর অভিযান শেষ পর্যায়ে, উদ্ধার হতে যাচ্ছেন ৪১ শ্রমিক

আপডেট টাইম : ০৫:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩