ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিদেশের ৮ কেন্দ্রে পাশের হার ৯৪.৩৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে ৩২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাশ করেছেন ৩০৩ জন। আর অনুত্তীর্ণ হয়েছেন ১৮ জন। সেই হিসেবে এসব কেন্দ্রে গড়ে পাসের হার ৯৪ দশমিক ৩৯।

রোববার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরাও স্ব-স্ব বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

বিকালে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ড মিলিয়ে গড় পাশের হার ৭৮ দশমিক ৬৪। এর মধ্যে সাধারণ ৯ শিক্ষা বোর্ডের গড় পাশের ৭৫ দশমিক ৯০। সাধারণ এই শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাশের হারে সবচেয়ে এগিয়ে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডের শতকরা ৮০ দশমিক ৬৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিদেশের ৮ কেন্দ্রে পাশের হার ৯৪.৩৯

আপডেট টাইম : ০৬:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩