ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিএনপি নেতা এ্যানির জামিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ১৯৫ বার

চার বছর আগে রাজধানীর পল্টন থানার এক নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। তবে, তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

বিষয়টি নিশ্চিত করে এ্যানির আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান, ২০১৯ সালে পল্টন থানার এই মামলার এজাহারে এ্যানির নাম ছিল না। চার্জশিটের আসামি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এ মামলায় আদালত তার জামিন মঞ্জুর করলেও তিনি অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন। এজন্য মুক্ত হতে পারছেন না।

এর আগে, গত ১০ অক্টোবর গভীর রাতে এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসার থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিন ধানমন্ডি মডেল থানার মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ১৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিএনপি নেতা এ্যানির জামিন

আপডেট টাইম : ১০:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩