ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বাগদান সারলেন শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০১৬
  • ৪৮৮ বার

ঈদের পরপরই সুপারমডেল প্রেমিক কৃষাণ ব্রজের সঙ্গে বাগদানের নির্ধারিত দিনটা জানিয়েছিলেন শ্রাবন্তী নিজেই। আর সে অনুযায়ী ধুমধাম করে বাগদান সেরে ফেলেছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। গত ৮ জুলাই তার বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলো টলিউডের বিরাট একটি অংশ।

‘দ্য রয়্যাল জার্নি বিগিনস্…’- সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাগদানের প্রথম ছবি শেয়ার করে ঠিক এ কথাটিই লিখেছেন শ্রাবন্তী।

এক বছরের প্রেমের সম্পর্কের পর একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী-কৃষ্ণ। মুম্বাইয়ে তাদের প্রথম আলাপ। এরপর তা প্রেমে গড়াতে বেশি সময় নেয়নি। বয়ফ্রেন্ডের নামে নিজের হাতে ট্যাটুও করিয়েছেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।

এর আগে, গত ২৮ জুন শ্রাবন্তী গণমাধ্যমকে জানান, আংটি বদলের পর বেড়াতে ইউরোপ যাবেন শ্রাবন্তী ও কৃষাণ। তবে বাগদানের পরপরই তারা পা রাখবেন বৈষ্ণ দেবীতে। সেখানেই তারা একে অপরকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। উপহার হিসেবে পরস্পরকে দেওয়ার জন্য উভয়ে হীরের আংটি কিনেছেন। আর আগামী বছর তারা সাত পাকে বাঁধা পড়বেন।

প্রসঙ্গত, টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বাগদান সারলেন শ্রাবন্তী

আপডেট টাইম : ০৬:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০১৬