ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নির্বাচনের পর শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ১৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষক নিবন্ধনের আবেদন নেওয়ার কার্যক্রম চলছে। এটি শেষ হলে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার কার্যক্রম শুরু হবে। প্রিলিমিনারি পরীক্ষা কবে নেওয়া হবে তা জানিয়েছে এনটিআরসিএ।

এনটিআরসিএ কর্তৃপক্ষ বলছে, প্রিলিমিনারি পরীক্ষা আগামী নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে এনটিআরসিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান বলেন, একটি পরীক্ষা নিতে হলে নানা পর্যায়ের কর্মকর্তারা এতে যুক্ত থাকেন। যেহেতু সামনে জাতীয় নির্বাচন, তাই সব কর্মকর্তাকে চাইলেও পাওয়া যাবে না। তারা নির্বাচনি কাজে ব্যস্ত থাকবেন। তাই আমরা নির্বাচনের পর সুবিধাজনক একটি সময়ে প্রিলিমিনারি পরীক্ষা নেব।

এনটিআরসিএ জানায়, ১৮তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ওয়েবসাইটে দেওয়া ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে। ৯ নভেম্বর সকাল ৯টা থেকে প্রার্থীরা আবেদন করা শুরু করেছেন। আবেদন শেষ হবে ৩০ নভেম্বর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রার্থী অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করতে পারবেন না।

আবেদনকারী যোগ্য প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নির্বাচনের পর শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা

আপডেট টাইম : ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩