ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রংপুর-৬ আসনেও মনোনয়ন ফরম নিলেন শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ১৪০ বার

রংপুর-৬ আসনে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন রোববার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে দলটির রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল) ফরম সংগ্রহ করেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল) আমাদের নেত্রীর পক্ষে রংপুর-৬ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম।

মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ১১৮০ জন আর অনলাইনে কিনেছেন ৩২ জন। শনিবার প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয় (অনলাইনে ১৪টি)। দুই দিনে মোট ১১ কোটি ৪৩ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রংপুর-৬ আসনেও মনোনয়ন ফরম নিলেন শেখ হাসিনা

আপডেট টাইম : ১১:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩