ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শামির পারফরম্যান্সে পুড়ছেন সাবেক স্ত্রী হাসিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ১২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন শামি। ছয়টি ম্যাচ খেলে নিয়েছেন ২৩টি উইকেট। বিশ্বকাপে তিনিই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি। বিশ্বকাপের সেমিফাইনালে ৭ উইকেট নেয়া ছাড়াও বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়েছেন তিনি। বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন শামি। তাছাড়া ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে তিনিই এখন সর্বোচ্চ উইকেট শিকারি (৫৪)।

তার পারফরম্যান্সে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। পুরো ভারত জুড়ে বইছে শামি বন্ধনা। কিন্তু এমন অবিস্মরণীয় মুহূর্তেও চুপ ছিলেন শামির সাবেক স্ত্রী হাসিন জাহান। তবে শামির এমন বন্ধনা শুনে বসে থাকতে পারেননি হাসিন জাহান। অবশেষে মুখ খুললেন, সেই সঙ্গে উগরে দিলেন সব ক্ষোভ ও আক্ষেপ।

শুক্রবার (১৭ নভেম্বর) ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আক্ষেপ ঝরালেন হাসিন।

তিনি বলেন, শামি যত ভাল ক্রিকেটার, তত ভাল স্বামী এবং বাবা হলে জীবনটাই অন্য রকম হতে পারত। সেই সঙ্গে শামির সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন।

সেমিফাইনালে দারুণ বল করে দলকে জয় পাইয়ে দেয়া প্রসঙ্গে হাসিন বলেন, এমন পারফরম্যান্সের পর ওর (শামি) প্রতি আমার আলাদা করে কোনও অনুভূতি তৈরি হয়নি। তবে ভারত সেমিফাইনাল জিতেছে ভেবে ভাল লাগছে। প্রার্থনা করব যেন ফাইনালও জিততে পারে।

সেই সাক্ষাৎকারে অভিনেত্রী পায়েল ঘোষের শামি বিয়ে করার প্রস্তাব নিয়েও প্রশ্ন করা হলে হাসিনের বলেন, খ্যাতনামীদের সঙ্গে এমনটা হয়েই থাকে, এটা খুব স্বাভাবিক। আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।

শামি ভাল খেলছেন দেখার পরই হাসিন বলেন, ও (শামি) যত ভাল খেলবে, ততই আমার মঙ্গল! এর পেছনেও কারণ দেখছে অনেকেই। কেননা বেশি ভাল খেললে শামির রোজগারের পরিমাণ বেশি হবে। আর হাসিন আদালতে গিয়ে তার ভরণ পোষণের পরিমাণও বাড়ি চাওয়ার দাবি জানাতে পারবেন।

২০১৪ সালে চিয়ার লিডার তথা মডেল হাসিন জাহান বিয়ে করেন শামি। কিন্তু ২০১৮ সাল থেকেই আলাদা থাকছেন হাসিন আর শামি। এই মুহূর্তে আদালতে তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

শামির পারফরম্যান্সে পুড়ছেন সাবেক স্ত্রী হাসিন

আপডেট টাইম : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩