ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সংলাপের চিঠির জবাব দিল বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ১৬৬ বার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর দেওয়া নিঃশর্ত সংলাপের চিঠির জবাব দিয়েছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

চিঠির জবাবে যুক্তরাষ্ট্রের সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপের পরিবেশ নেই বলে মন্তব্য করেছে দলটি।

চিঠিতে স্বাক্ষর করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, চিঠিতে যুক্তরাষ্ট্রের আহ্বানকে সাধুবাদ জানিয়ে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির আপত্তি নেই। কিন্তু দলের মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপ করার মতো পরিবেশ আছেন কি-না তা নিয়ে প্রশ্ন তোলে দলটি।

চিঠির বিষয়বস্তু বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আলোচনার উদ্যোগ সরকারকে নিতে হবে। সরকারকে পরিবেশ তৈরি করতে হবে। এ দায়িত্ব সরকারের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সংলাপের চিঠির জবাব দিল বিএনপি

আপডেট টাইম : ১১:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩