ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বঙ্গভবনে কেন গিয়েছিলেন, জানালেন জি এম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ১৪৩ বার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি বঙ্গভবনে যান। রাত ৯টার দিকে তিনি বঙ্গভবন থেকে বের হন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে কেন গিয়েছিলেন, জানতে চাইলে জি এম কাদের আমাদের সময়কে বলেন, ‘এটি সৌজন্যমূলক ডাক। তিনি আমার পরিচিত, চা খাওয়ার জন্য ডেকেছিলেন।’

এর আগে আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় দলীয় চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘নির্বাচনে যাওয়ার এখনো পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই, আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে তাহলে কী হবে?’

সভায় অংশ নেওয়া নেতাদের উদ্দেশে জি এম কাদের বলেন, ‘আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার। নানা বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছে। আমরাও সংলাপের কথা বলে আসছি।’

তার আগে গতকাল সোমবার সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি নিয়ে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেছিলেন, পিটার হাসের সঙ্গে নানা বিষয়ে ‘আনঅফিসিয়াল’ কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টিও স্বীকার করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বঙ্গভবনে কেন গিয়েছিলেন, জানালেন জি এম কাদের

আপডেট টাইম : ১০:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩