ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

তফসিল ঘোষণা রক্তপাতকে উসকানি দেবে : আ স ম রব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ১৫০ বার

নির্বাচনী তফসিল ঘোষণা রক্তপাতকে উস্কানি দেবে জানিয়ে এ ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি চরম নৈরাজ্য ও বিপর্যকর পর্যায়ে উপনীত হয়েছে। যেভাবে বিরোধীদের দমন-পীড়ন করা হচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকার দলীয় আধিপত্য বিস্তার করা হয়েছে, তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার কোনো বাস্তবতা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের পূর্বে প্রচন্ড শক্তি প্রয়োগে বিরোধী দলকে রাজনৈতিক মাঠ থেকে বিতাড়িত করা, বেশুমার আটক-গ্রেপ্তার ও নিপীড়ন করে নীল নকশার অংশ হিসেবে একতরফা নির্বাচনের ঘোষণা হবে সংঘাত এবং রক্তপাতকে উস্কানি দেয়া। এর পরিণতি হবে ভয়াবহ। যা রাষ্ট্রকে বিপজ্জনক হুমকির দিকে নিয়ে যাবে।

‘তফসিল ঘোষণার পর সংঘাত-সংঘর্ষ ও রক্তপাতের সকল দায়-দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে বহন করতে হবে। এই আত্মঘাতী খেলা থেকে সকল পক্ষকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তফসিল ঘোষণা রক্তপাতকে উসকানি দেবে : আ স ম রব

আপডেট টাইম : ১০:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩