ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম ২০ হাজার টাকা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। একাদশ নির্বাচনে মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা, যা এবার করা হয়েছে ৫০ হাজার টাকা।

আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, ‘আটটি বুথে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্রের মূল্য ৫০ হাজার টাকা। এবার কেউ অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চাইলে করতে পারবেন। তবে কবে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, সেটা পরে জানাবো।’
ওবায়দুল কাদের জানান, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়া হবে। আমরা প্রস্তুতি শুরু করেছি। আবার কেউ যদি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চান, সেটারও সুযোগ আছে।

এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা

আপডেট টাইম : ০৬:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩