ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা বিনিয়োগ পরিবেশের অভাবে অর্থপাচার

জামিন নামঞ্জুর, কারাগারে মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ১৪৮ বার

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. রশিদুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে রাত সোয়া ৮টার দিকে বিএনপির এই নেতাকে একটি মাইক্রোবাসে করে আদালতে হাজির করে ডিবি পুলিশ।

এদিকে রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন, তার গাড়িচালক জহির হাসানসহ ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর সুমিত কুমার সাহা ৫৩ আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে ইশফাকসহ ৬ জনের সাত দিন করে রিমান্ড এবং ৪৭ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামি পক্ষে অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসিম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ৬ জনের রিমান্ড এবং অপর ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

অন্যদিকে মির্জা ফখরুল ইসলামকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ন কবীর খান আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাত ৯টা ১০ মিনিটে আইনজীবীরা মির্জা ফখরুলের জামিন চেয়ে শুনানি শুরু করেন। রাত ৯টার ৫৫ মিনিট পর্যন্ত তাদের এ শুনানির পর আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানিকালে মির্জা ফখরুলকে আদালতে হাজতখানায় রাখা হয়। পরে তাকে আদালতের হাজতখানা থেকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী

জামিন নামঞ্জুর, কারাগারে মির্জা ফখরুল

আপডেট টাইম : ১০:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩