ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নবম শ্রেণিতে থাকছে না বিজ্ঞান-মানবিক-ব্যবসায় শিক্ষা বিভাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • ১৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন শিক্ষাক্রম অনুযায়ী ২০২৪ সালে নবম শ্রেণিতে কোনো বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন থাকছে না। সোমবার (২৩ অক্টোবর) এ ব্যাপারে প্রশাসনিক অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর এদিন সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পত্র জারির মাধ্যমে বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অবহিত করে।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন থাকছে না। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৩ সালে প্রাথমিকের প্রথম শ্রেণি এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শুরু হয় নতুন শিক্ষাক্রমের পুরো বাস্তবায়ন। ২০২৪ সালে প্রাথমিকের দ্বিতীয়, তৃতীয় এবং অষ্টম ও নবম শ্রেণি, ২০২৫ সালে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম এবং মাধ্যমিকের দশম শ্রেণি নতুন শিক্ষাক্রমের আওতায় আসবে।

এছাড়া ২০২৬ সালে উচ্চ মাধ্যমিকের একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণি নতুন শিক্ষাক্রমের আওতায় আসবে।

এর আগে সবশেষ ২০১২ সালে জাতীয় শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়। ২০১৩ সাল থেকে শুরু হয় বাস্তবায়ন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নবম শ্রেণিতে থাকছে না বিজ্ঞান-মানবিক-ব্যবসায় শিক্ষা বিভাগ

আপডেট টাইম : ০৬:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩