ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ১৫১ বার

বুধবার বিএনপির গণসমাবেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি একের পর এক সমাবেশ, কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা বলছে, এভাবে লাগাতার কর্মসূচি দিয়ে যাবে। তারা যেটা চাচ্ছে, সেটা হলো সরকার পতন। আমরা সবসময় বলে আসছি, সরকার পরিবর্তন করতে হলে এ ধরনের আচরণ কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন হবে না। নির্বাচনে আসতে হবে। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন ঘোষিত তারিখে আপনারা নির্বাচনে আসবেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষ যদি আপনাদের ভোট দেয়, অবশ্যই জয়যুক্ত হলে সেখানে যাবেন। এই ধরনের আন্দোলন, ঘেরাও, অবস্থান, জ্বালাও-পোড়াও ২০১৪-১৫’তে আপনারা দেখেছেন। তাদের আন্দোলনের মাত্রাটা কতখানি ছিল। ৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। সেটাই আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছে, বিএনপি আবার সেই অবস্থায় যেতে পারে। আমরা মনে করি, তারা একবার ভুল করেছেন; আরেকবার ভুল করলে এ দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।

‘১০ লাখ মানুষ অবস্থান করবে’ এই ধরনের কোনও গোয়েন্দা তথ্য রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি, আমাদের কাছে বিএনপির নেতাকর্মীরা যেভাবে বলছেন, সেগুলোর উপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩