ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

পুরুষ নয়, আমার একটি কুকুর দরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০১৬
  • ৫৪৫ বার

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। ২০১১ সালে ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ৩৪ বছর বয়সী এ তারকা। ‘রকস্টার’ ছবির সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে নার্গিসের প্রেমের খবর চাউর হয়। পরবর্তী সময়ে উদয় চোপড়া, রানা দাগুবতীর সঙ্গেও তাঁর প্রেমের খবর ডালপালা মেলে। এবার শোনা যাচ্ছে, গত এপ্রিলে মুক্তি পাওয়া ‘ম্যায় তেরা হিরো’ ছবির সহ-অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নার্গিস ফাখরি।

`রকস্টার’ ছবির শুটিং চলার সময় রণবীর কাপুর ও নার্গিস ফাখরির প্রেমের জোর গুঞ্জন ওঠে। প্রচুর সময় একসঙ্গে কাটাতে দেখা যায় তাঁদের। নিজেদের সম্পর্ক নিয়ে ছবি মুক্তির আগ পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তাঁরা। অবশেষে ছবি মুক্তির পর তাঁরা জানান, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রকাশ্যেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করেন রণবীর। আর নার্গিস নিজেকে সঁপে দেন অভিনেতা ও প্রযোজক উদয় চোপড়ার বাহুডোরে।

দীর্ঘদিন নার্গিসের সঙ্গে উদয় চোপড়ার প্রেমের খবরে শোরগোল উঠেছে বলিউডে। উদয় ইশারা-ইঙ্গিতে প্রেমের কথা স্বীকার করলেও, মুখ খোলেননি নার্গিস। তবে বরাবরই তাঁদের কর্মকাণ্ডে বিশেষ সম্পর্কের আঁচ পাওয়া গেছে। লুকোচুরি না খেলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে পরোক্ষভাবে নিজেদের প্রেমের সম্পর্কের জানান দেন তাঁরা।

এবার বির্তকিত কথা বলে ফের আলোচনায় ওই নায়িকা। ঘটনাটা সূত্রপাত একটি পোস্টের মাধ্যমে। ওই পোস্টে বলা হয়, একটি কুকুর তার প্রভুকে দেখার সময় যেমন অনুভূতি হয় কোন নারী ও পুরুষ প্রেমে মগ্ন থাকলে তেমন অনুভূতি হয়। এরপরই মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক বার্তায় নায়িকা লেখেন, ‘ওহ, পুরুষ নয়, আমার একটি কুকুর দরকার।’

শিগগিরই ‘বনজো’ ছবিতে রিতেশ দেশমুখের সঙ্গে দেখা যাবে তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

পুরুষ নয়, আমার একটি কুকুর দরকার

আপডেট টাইম : ১২:৪২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০১৬