ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পদত্যাগ করলেন আইডিয়ালের অধ্যক্ষ, বিতর্কিত সবার পদত্যাগ দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ১৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ এক ছাত্রীর বাবার করা ধর্ষণের মামলায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী পদত্যাগ করেছেন। শনিবার (৭ অক্টোবর) পরিচালনা কমিটির সভায় ফাওজিয়া রাশেদীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য শাহাদাৎ ঢালী তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী পদত্যাগ করেছেন।

শাহাদাৎ ঢালী জানান, আগামী ৩০ অক্টোবর তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু অল্প কিছু দিন আগেই তিনি পদত্যাগ করলেন। তার স্থলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ শিক্ষক মিজানুর রহমান।

এদিকে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর দুর্নীতির তদন্তের দাবি করেছে শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরাম। রোববার রাতে বিবৃতির মাধ্যমে এ দাবি জানায় সংগঠনটি।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের চেয়ারম্যান ফাহিমউদ্দিন আহমদে ও সাধারণ সম্পাদক রোস্তম আলী রোববার এক বিবৃতিতে বিতর্কিত বর্তমান গভর্নিং বডির সবার পদত্যাগ দাবি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পদত্যাগ করলেন আইডিয়ালের অধ্যক্ষ, বিতর্কিত সবার পদত্যাগ দাবি

আপডেট টাইম : ১২:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩