ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩৫ দিন পর আজ খুলেছে সুপ্রিম কোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ১৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি, সাপ্তাহিক ও অবকাশকালীন ছুটি শেষে ৩৫ দিন পর আজ রবিবার খুলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু করবেন। সেই সঙ্গে এদিন নতুন প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

আজ সুপ্রিম কোর্ট খোলার পর পর বেশ কয়েকটি রাজনৈতিক ও জনগুরুত্বপূর্ণ মামলার শুনানি ও আদেশ হওয়ার কথা রয়েছে। যেগুলোতে সরগরম থাকবে পুরো আদালপাড়া।

কার্যতালিকায় থাকছে বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনী ইস্যু।

এ ছাড়া জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি, গ্রেপ্তার ও রিমান্ড সংক্রান্ত ৫৪ ধারার রিভিউয়ের অধিকতর শুনানি রয়েছে। আরও থাকছে মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি। পাশাপাশি থাকছে বিএনপি’র শীর্ষ সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার শুনানিও।

আবেদন আছে ‘অধিকারে’র আদিলুর-এলানের আপিল শুনানির। এ ছাড়া বিভিন্ন আলোচিত ইস্যুতে রিট মামলার শুনানিও রয়েছে কার্যতালিকায়।

এর আগে গত ৩ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি, অবকাশ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সুপ্রিমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে দেওয়া অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

৩৫ দিন পর আজ খুলেছে সুপ্রিম কোর্ট

আপডেট টাইম : ০৬:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩