ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক

ভক্তদের চমক দিলেন সালমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০১৬
  • ৫২৩ বার

ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সালমা। শিল্পী তার শ্রোতা-ভক্তদের কথা দিয়েছিলেন রোজার ঈদ উপলক্ষে নতুন চমক নিয়ে হাজির হবেন। অবশেষে কথা রাখলেন তিনি। গতকাল ইউটিউবে সালমা প্রকাশ করেছেন তার নতুন গানের মিউজিক ভিডিও।

‘হায়রে পরানের বন্ধু’ শিরোমানের গানটির ভিডিওতে সালমা নিজেই মডেল হয়ে এসেছেন। এখানে তাকে দেখা গেছে লাস্যময়ী রুপে। মিউজিক ভিডিওটি নিয়ে সালমা বলেন, ”গানটি তৈরিই করা হয়েছিল মিউজিক ভিডিও নির্মাণের জন্য। তা ছাড়া শ্রোতারা এখন গান শোনার সাথে সাথে দেখতেও পছন্দ করেন। সে জন্যই নিজ উদ্যোগে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছি। এটি দর্শক-শ্রোতাদের জন্য আমার ঈদের চমক।”

সালমা জানালেন, এই গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন শওকত আলী ইমন। রমিজ রাজার কস্টিউম আর হাবিবের কোরিওগ্রাফিতে ভিডিওটি নির্মাণ করছেন জিয়াউদ্দিন আলম।

এদিকে ঈদকে সামনে রেখে আসছে জনপ্রিয় সংগীতশিল্পী সালমার একক অ্যালবাম। ‘অ্যাড বক্স’ থেকে প্রকাশ হতে যাওয়া অ্যালবামের নাম ‘দরদ’। এতে গান রয়েছে ছয়টি। টাইটেল গানটি লিখেছেন জাহিদ আকবর। অন্য গানগুলো লিখেছেন জিয়া উদ্দিন আলম ও তৌসিফ। সুর ও সংগীত পরিচালনা করেছেন তৌসিফ ও রেজওয়ান শেখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

ভক্তদের চমক দিলেন সালমা

আপডেট টাইম : ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০১৬