ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

উত্তপ্ত ভারত-কানাডা সম্পর্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-কানাডা সম্পর্ক। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে ঘটেছে কূটনীতিক বহিষ্কারের ঘটনাও। এমন পরিস্থিতিতে, কানাডিয়ানদের ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

গত জুনে কানাডায় খুন হওয়া খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হারদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারতের জড়িত থাকার অভিযোগ এনেছে জাস্টিন ট্রুডোর সরকার। তবে বিষয়টি আরও ঘোলাটে হয়ে উঠে কানাডা ও ভারত উভয় দেশই একে অপরের কূটনীতিককে বহিষ্কার করার পর থেকে।

ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে নিজ দেশের নাগরিকদের নতুন বার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার নাগরিকদের ভারত ভ্রমণে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এর আগে পার্লামেন্টে দেয়া ভাষণে ট্রুডো বলেন, কানাডার মাটিতে একজন কানাডীয় নাগরিক হত্যায় বিদেশি কোনো সরকারের সংশ্লিষ্টতা সার্বভৌমত্বের লঙ্ঘন। স্বাধীন, মুক্ত ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা যেভাবে কাজ করে, তার সম্পূর্ণ পরিপন্থি এ ধরনের ঘটনা।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কানাডার এসব অভিযোগকে অযৌক্তিক বলে নাকচ করে দিয়েছে।

দুই দেশের এই পাল্টাপাল্টি ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে হত্যাকারী এবং এই হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা প্রয়োজন বলে জানিয়েছে দেশটি।

এদিকে, দিল্লীতে অবস্থিত কানাডার দূতাবাসে হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। দূতাবাসের নিরাপত্তায় সিআরপিএফ ও দিল্লী পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উত্তপ্ত ভারত-কানাডা সম্পর্ক

আপডেট টাইম : ০৬:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩