ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ডেঙ্গুতে মেডিকেলছাত্রীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রী দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দীপান্বিতা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনায় বলে জানা গেছে।

আজ মঙ্গলবার এক শোক বার্তায় স্যার সলিমুল্লাহ মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল হুদা লেলিন বলেন, এতদ্বারা জানানো যাচ্ছে যে, এমবিবিএস ৫১তম ব্যাচের মেধাবী ছাত্রী দীপান্বিতা বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেছেন। তার অকালমৃত্যুতে অত্র প্রতিষ্ঠানের সব শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, তার (দীপান্বিতা) আত্মার শান্তি কামনায় আগামী ২০ সেপ্টেম্বর (বুধবার) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এক শোক সভার আয়োজন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ডেঙ্গুতে মেডিকেলছাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩