ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি বাবুর জামিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকালই এই জামিনের বিরুদ্ধে আমরা নোটিশ দিয়েছি।

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জানা গেছে, সাংবাদিক হত্যার প্রধান আসামির জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ২৭ আগস্ট জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি বাবুর জামিন

আপডেট টাইম : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩