ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে করলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও প্রতিষ্ঠানটির জনপ্রিয় শিক্ষক মুনজেরিন শহীদ। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে তাদের আকদ সম্পন্ন হয়। আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। আয়মান সাদিকের ঘনিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিয়ের কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তাইয়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনা ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরে সে কার্ডের সত্যতা পাওয়া যায়।

আয়মান সাদিক ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন।

মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

আপডেট টাইম : ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩