ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

অপু বিশ্বাসের নাম্বার ৮০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬
  • ৭০২ বার

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। একটানা ১০ বছর ধরে রয়েছেন শীর্ষ আসনে। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবির মধ্য দিয়ে বাণিজ্যিক চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে অপু বিশ্বাসের। এই ছবির অভাবনীয় সাফল্যের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।

একের পর এক ছবিতে ব্যস্ত হয়ে উঠেন অপু। বিশেষত শাকিব খানের সাথে জুটি বিপুলভাবে দর্শক গ্রহণযোগ্যতা লাভ করে। শুরুতে সব নায়কের সাথে তাল মিলিয়ে কাজ করলেও পরবর্তীতে শুধুমাত্র শাকিব খানের সাথেই কাজ করেন অপু। ধারাবাহিকতায় প্রায় ৭২টি ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ করেছেন তিনি। এই জুটির অধিকাংশ ছবিই সুপারহিট।

নায়িকা হিসেবে অপু বিশ্বাসের ৮০ নম্বর ছবি হতে যাচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবিটি। এই ছবিতে অভিনয়ের জন্য শুটিং চলাকালেই প্রশংসিত হয়েছেন অপু। ‘সম্রাট’-এ তার ফিগার, লুক, ড্রেস ইত্যাদির জন্য তিনি আলোচিত হয়েছেন।

এই ছবিতে তার নায়ক শাকিব খান এবং ভারতের ইন্দ্রনীল সেনগুপ্ত। অনেকদিন পর শাকিব ছাড়া অন্য কোনো নায়কের সাথে দেখা যাবে অপুকে। ছবিটি নিয়ে আশাবাদী অপু বিশ্বাস ও ভক্তরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

অপু বিশ্বাসের নাম্বার ৮০

আপডেট টাইম : ০১:০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬