ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আঁচলের বিস্ময়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫
  • ৫১৮ বার

দুটি ছবি থেকে বাদ পড়েছেন এমন সংবাদে বিস্ময় প্রকাশ করে সময়ের আলোচিত নায়িকা আঁচল বলেন, আমি বিশিষ্ট প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেনের উদ্যোগে একসঙ্গে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হই। একটি ‘বাদশা’, অন্যটি ‘রাজা বাবু’। ‘বাদশা’ ছবিটি মোহাম্মদ হোসেনের এবং ‘রাজা বাবু’ বদিউল আলম খোকনের। মোহাম্মদ হোসেন আমাকে নগদ অর্থে সাইনিং করান। আর বদিউল আলম খোকন দেন চেক। কিন্তু ‘রাজা বাবু’ ছবির প্রযোজক সংক্রান্ত ঝামেলার কারণে চেকটি পাস হয়নি এবং ছবির কাজ স্থগিত হয়ে যায়। আমি নিজেই জানি ছবিটি হচ্ছে না। তাছাড়া এ ছবিতে আরেকজন নায়িকা থাকবেন শুনে আমি আপত্তি জানাই। পরিচালক বদিউল আলম খোকন একসময় আমাকে জানান ছবিটি হচ্ছে না। আমিও সেই ছবির আশা ছেড়ে দিয়ে শিডিউল অন্য ছবিকে দিয়ে দেই। কিন্তু ইদানীং শুনছি আমি নাকি তার ছবি থেকে বাদ পড়েছি। বিষয়টি আমাকে বিস্মিত করছে। কারণ, আমি তো ছয় মাস আগেই ছবিটি ছেড়ে দিয়েছি। কিন্তু মোহাম্মদ হোসেন সাহেবের ছবি থেকে তো আমি বাদ পড়িনি। তিনি আমাকে নিয়ে ছবি বানাবেন বলে নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আঁচলকে আমি নিজে চুক্তিবদ্ধ করেছি। তাকে বাদ দেয়ার অধিকার যদি থাকে তাহলে আমি বাদ দেবো। অন্য কাউকে তো বাদ দেয়ার অধিকার দেইনি। মোহাম্মদ হোসেন বলেন, ‘বাদশা’ ছবিটি হবে এবং এ ছবিতে নায়িকা আঁচলই থাকবেন। অন্য কেউ নন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আঁচলের বিস্ময়

আপডেট টাইম : ০৪:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫