ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক

চুমু না দিয়েও যেভাবে চুম্বন দৃশ্যে কাজল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০১৬
  • ৬৫৮ বার

এ যেন ছিল রুমাল, হয়ে গেল বিড়ালের মতো অবস্থা। দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব অসম্ভবকে সম্ভব করা যায়, এমন কথা প্রায়শই শোনা যায়। দক্ষিণী অভিনেত্রী কাজল অগ্রবালের কিসিং সিনের শুটিং দেখলে আপনিও নিশ্চয়ই একমত হবেন এই কথায়।

কাজলের অভিনীত কোনও ছবির শুটিং দৃশ্যে যদি কিসিং সিন থাকে তা হলে তিনি কি করেন জানেন? ছবিতে নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে একটু ছুৎমার্গ আছে নায়িকার। তাই কিসিং সিনের শুটিং করার সময় বলের মতো একটি বস্তুর ব্যবহার করেন নায়িকা।

পরিচালক কে ভি আনন্দের ছবি ‘মাতরান’-এর শুটিং চলছিল তখন। এই ছবিতে একটি দৃশ্যে ছবির নায়ক সূর্যকে চুমু খাওয়ার কথা কাজলের। কিন্তু এই দৃশ্যতে নায়িকা সাবলীল না হওয়ায় অবশেষে বলের দ্বারস্থ পরিচালক। ভাবা যায়!

আসল ছবিতে দেখা যাবে একটি সিনেমা হলে নায়ক সূর্য আর তাঁর এক বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছেন কাজল। সেখানে সূর্য চাইছেন কাজলকে চুমু খেতে। কিন্তু কিছুতেই সঙ্কট কাটিয়ে উঠতে পারছেন না। অবশেষে ঘটকালি করলেন বন্ধুটি। তিনি সূর্য আর কাজলকে এমন পরিস্থিতির মধ্যে ফেললেন যে মুহূর্তের জন্য লিপ-লক করতেই হল নায়ক-নায়িকাকে।

কিন্তু আসলে ঠিক কী হয়েছিল এই দৃশ্যটি শুটিং করার সময়? পর্দার মতো শুটিংয়ের সময় একে অপরকে চুমু খাননি নায়ক-নায়িকা। কাজল চুমু খেয়েছেন একটা বলকে আর সূর্যের ভাগ্যে জুটেছিল একটি প্লাস্টিকের পর্দা। শুটিংয়ের এই বল আর প্লাস্টিকই শেষ অবধি ছবির পর্দায় হয়ে উঠল রোমান্টিক কিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

চুমু না দিয়েও যেভাবে চুম্বন দৃশ্যে কাজল

আপডেট টাইম : ১২:৩১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০১৬