ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সোনার বাংলা এক্সপ্রেসের উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০১৬
  • ৩৭২ বার

ঢাকা-চট্টগ্রামের রুটে চলাচলের জন্য সোনার বাংলা এক্সপ্রেস শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ট্রেনটির উদ্বোধন করা হলেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে রোববার থেকে।

নতুন ট্রেন সার্ভিস সোনার বাংলা এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে ২৫ জুন কমলাপুর থেকে ট্রেনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ থাকবে। এদিন আগামী ৪ জুলাইয়ের ঈদের অগ্রিম টিকিট বিক্রির কথা ছিল। এর পরিবর্তে ২৬ জুন টিকিট বিক্রি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন।

জানা গেছে, সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৭টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা করে সাড়ে ১২টায় চট্টগ্রাম পৌঁছাবে। ট্রেনটি বিকেল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁছাবে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়া অন্য কোন স্টেশনে থামবে না।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, ১৬ বগির বিশেষ এই ট্রেনটি ইতোমধ্যে কমলাপুর স্টেশনে আনা হয়েছে। ট্রেনটিতে ১৬টি যাত্রীবাহী কোচ থাকবে। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কোচও আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সোনার বাংলা এক্সপ্রেসের উদ্বোধন

আপডেট টাইম : ১২:২১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০১৬