ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২৩ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • ১৬০ বার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বুদা প্রামানিককে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২৩ বছর ধরে পলাতক ছিলেন। আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।

গতকাল শুক্রবার সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) কনক রঞ্জনের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদারীপুর জেলা থেকে বুদা প্রামানিককে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে।

ওসি মাহাবুব আলম বলেন, সাদুল্লাপুর থানার একটি মামলায় আসামি বুদা প্রামানিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর আসামি আত্মসমর্পণ না করে দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদারীপুর জেলা থেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে বুদাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

২৩ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না

আপডেট টাইম : ১১:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩