ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কারামুক্ত হলেন সাংবাদিক শওকত মাহমুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০১৬
  • ৩৭৮ বার

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

বুধবার বিকেল সাড়ে ৪টায় কারাগারের পার্ট-২ থেকে মুক্তি পান তিনি।

কারাগারের পার্ট-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৮ আগস্ট বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদকে রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এরপর ওই বছর ২৪ আগস্ট ৪ মামলার ১ দিন করে ৪ দিন, ১৯ আগস্ট রমনা থানার একটি মামলায় ৩ দিন এবং ২৭ আগস্ট লালবাগ থানার একটি মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৯ ফেব্রুয়ারি রিমান্ড এবং জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত।

এর আগে তার নামে থাকা ৪০টি মামলায় একে একে জামিন পান শওকত মাহমুদ। সর্বশেষ গত ১৪ জুন যাত্রাবাড়ী থানার একটি মামলাসহ দুই মামলায় জামিন পান এ সাংবাদিক নেতা। এরপর তার কারামুক্তিতে আর কোনো বাধা ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কারামুক্ত হলেন সাংবাদিক শওকত মাহমুদ

আপডেট টাইম : ১১:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০১৬