ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতা হত্যা: জ‌ড়িত‌দের নাম পেয়েছে ডিবি ‌

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১৮১ বার

গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহ রুবেল নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের নাম পেয়েছে।

শনিবার (২২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, শাজাহানপুরে যুবলীগ নেতাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের নাম আমরা পেয়েছি। এ ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত, যারা মোটরসাইকেলে এসে পাহারা দিয়েছে এবং যারা মেরে পালিয়েছে তাদের নাম, নম্বর আমরা পেয়েছি। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করবো।

যেহেতু টিপু হত্যাও একই এলাকায়, সেহেতু এই ঘটনার কোন লিংক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, দুইটা ঘটনাই শাহজানপুর এলাকায়। আমরা যাদের নাম পেয়েছি শিগগির গ্রেপ্তার করবো। গ্রেপ্তারের পরে আমরা দেখবো দুই ঘটনার মিল আছে কি না।

পুরান ঢাকায় তাহলে এখনো আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকেই তো গ্রেপ্তার আছে। তারা জেলখানায় রয়েছে। আমরা বুঝতে পারি জেলখানায় গিয়েও তারা শলাপরামর্শ করে। গ্রেপ্তারের পর রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসা করবো আন্ডারওয়ার্ল্ডের কারা কারা এই কাজগুলো করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতা হত্যা: জ‌ড়িত‌দের নাম পেয়েছে ডিবি ‌

আপডেট টাইম : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩