ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিকিনিতে সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ১২৯ বার

সুইমিং পুলের নীল জল দৃশ্যমান। খোলা চুল, আর হলদে বিকিনিতে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাকে দেখে হতবাক ভক্তরা। বোল্ড লুক আর তীক্ষ্ণ চাহনিতে ঘায়েল সকলেই। ছবির ক্যাপশনে লিখেছেন, নতুন কিছু শেখো, আলাদা করার চেষ্টা করো। নিজেকে বলো তোমার কোনো লিমিট নেই।

শুধু কি সাধারণ? তাকে দেখে বাকরুদ্ধ সতীর্থরাও। মিমি চক্রবর্তী আখ্যা দিয়েছেন, মামনি। ওদিকে সৌমিতৃষা লিখছেন, ইনস্টাগ্রাম জ্বলে যাবে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মৌনি রায় সকলেরই একই মন্তব্য, ভীষণ হট।

কয়েক বছর আগেও বিকিনিতে সচরাচর দেখা যেত না টলিপাড়ার নায়িকাদের। তবে দিন বদলেছে। টলিপাড়ার নায়িকারাও নিজেদের ভাঙছেন প্রতিনিয়ত। পোশাক নিয়ে ছ্যুৎমার্গ এখন আর নেই। সে প্রমাণ যেন দিলেন শ্রাবন্তী। সমালোচনা হয়েছে ঠিকই। তবে তিনি যে নিজের শর্তে বাঁচেন।

এমনিতে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। দুজন একই আবাসনের বাসিন্দা। এর মধ্যেই আবার জিতু কমল ও নবনীতা দাসের সংসার ভাঙার জন্য কেউ কেউ তাকে দোষ দিচ্ছেন। যদিও নবনীতা ফেসবুক লাইভে এই জল্পনা একেবারেই নস্যাৎ করে দিয়েছেন। জানিয়েছেন শ্রাবন্তীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক তার।

অবশ্য শ্রাবন্তী এখন শুটিং নিয়ে ব্যস্ত। এখন তিনি কাজ করছেন ‘আমি আমার মতো’ সিনেমায়। এ ছাড়া আগামীতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে তাকে। আর ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসেই শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’র শুটিং শুরু হওয়ার কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিকিনিতে সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন শ্রাবন্তী

আপডেট টাইম : ০৯:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩