ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ জন হাজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ১৬৩ বার

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন পাঁচ হাজার ৯২২ জন হাজি। সর্বমোট ১৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৭টি এবং ফ্লাইনাস পরিচালিত ৭টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

মঙ্গলবার (৪ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত ৪২তম হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে সৌদি যান মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবার হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে না পারায় দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে।

এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৭০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫৪ জন, নারী ১৬ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হজ শেষে দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ জন হাজি

আপডেট টাইম : ০৭:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩