ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ফের বিচার চাইলেন তনুর মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০১৬
  • ৩৪৩ বার

কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম বলেছেন, হত্যাকাণ্ডের তিন মাস হয়ে গেছে। এখন পর্যন্ত বিচার হয়নি। গরিব বলে কি মেয়ে হত্যার বিচার পাবেন না—এমন প্রশ্ন রাখেন তিনি।

সোমবার দুপুর ১২টায় কুমিল্লা নগরের কান্দিরপাড় চত্বরে ওই প্রতিবাদ সমাবেশ হয়। তনু হত্যা তিন মাস পূর্তি উপলক্ষে কুমিল্লার গণজাগরণ মঞ্চ এ সমাবেশের আয়োজন করে।

তনুর মা বলেন, ‘সেনাবাহিনী মেয়ের সব স্মৃতি নিয়ে গেছে। ওরা ডায়েরি নিয়ে গেছে, বাসা থেকে সব অ্যালবাম নিয়ে গেছে। বিচার হতে দেয়া হচ্ছে না। আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি না। আমরা আমার মেয়ের হত্যার বিরুদ্ধে কথা বলি।’ অবিলম্বে তনুর হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক পরেশ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বাবুল, তনুর ছোট ভাই আনোয়ার হোসেন, গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র আবুল কাশেম, লেখক ও প্রাবন্ধিক মোতাহার হোসেন, কুমিল্লা গণজাগরণ মঞ্চের সংগঠক খায়রুল আনাম রায়হান।

গত ২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি কালভার্টের পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা মো. ইয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফের বিচার চাইলেন তনুর মা

আপডেট টাইম : ১১:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০১৬