ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ইন্দোনেশিয়া থেকে বসুন্ধরা ইমপ্রেস জাহাজে এলো ৩২১২১ মেট্টিক টন কয়লা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • ১৮৪ বার

বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ভারত মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে আর নেই কয়লা সংকট। এক মাসের কয়লা মজুদের মধ্যে রোববার বিকাল ৫টায় আরো ৩২ হাজার ১২১ মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়ীয়ার ১১ নম্বর এ্যংকোরেজে ভিড়েছে বাংলাদেশের পাতাকাবাহী এমভি বসুন্ধরা ইমপ্রেস জাহাজ।

ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে গত ৩১ মে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসা এই জাহাজটি নোঙ্গর করার পরপরই খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির শিপিং এজেন্ট।

এর আগে, ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রর জন্য ২৬ হাজার ৬২০ মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে চীনের পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়।

কয়লাবাহী এমভি বসুন্ধরা ইমপ্রেস জাহাজের শিপিং এজেন্ট দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের অংঙ্গ প্রতিষ্ঠান টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, আমদানিকৃত ৩২ হাজার ১২১ মেট্টিক টন কয়লা নিয়ে বাংলাদেশের পাতাকাবাহী এমভি বসুন্ধরা ইমপ্রেস জাহাজটি গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজটি ৫টায় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে।

তিনি আরও জানান, জাহাজটি নোঙ্গর করার পরপরই আউটার এ্যংকোরেজে হতে লাইটার কার্গো জাহাজে কয়লা খালাস কাজ শুরু হয়েছে। এরপর খালাসকৃত এ কয়লা লাইটার জাহাজে করে তাপ রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেয়া হবে। তারপর এসব কয়লা স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটির কোল সেডে পৌঁছে যাবে।

এর আগে, গত ১০ জুন চীনের পতাকাবাহী এমভি জে হ্যায় হাহাজে করে ইন্দোনেশিয়া থেকে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রর জন্য ২৬ হাজার ৬২০ মেট্টিক টন কয়লা, গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী এমভি বসুন্ধরা ইমপ্রেসে জাহাজে করে ৩০ হাজার মেট্টিক টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে করে ৩০ হাজার ৫০০ মেট্টিক টন কয়লা মোংলা বন্দরের মাধ্যমে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়।

রামপাল বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, রোববার বিকেলে এই মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরো ৩২ হাজার ১২১ মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের আউটার এ্যংকোরেজে ভিড়েছে বাংলাদেশের পাতাকাবাহী এমভি বসুন্ধরা ইমপ্রেস জাহাজ। এখন এই কয়লা বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের মাধ্যমে খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ইন্দোনেশিয়া থেকে বসুন্ধরা ইমপ্রেস জাহাজে এলো ৩২১২১ মেট্টিক টন কয়লা

আপডেট টাইম : ১২:৪০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩