ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় ও প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • ১৮০ বার

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এক কথা জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা ৭০১টি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৮টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। দেশে পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলো ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, হবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলায় অবস্থিত। শরীয়তপুর ও নাটোর জেলায় নতুন দু’টি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা ৭০১টি। এতে মোট শিক্ষার্থী রয়েছে ২৫ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ১২ লাখ ৯৭ হাজার ২১৭ জন ও ছাত্রীর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার ৬৬৯ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় ও প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে

আপডেট টাইম : ০৯:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩