ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে অবৈধ বাঁধ উচ্ছেদ ১৫ টি চায়না ম্যাজিক জাল জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • ২৫৩ বার
মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে বালই ও ফরিংখালী নদীতে জাল দিয়ে অবৈধভাবে বাঁধ তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায়, বাঁধ উচ্ছেদসহ ১৫ টি চায়না ম্যাজিক কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৯ জুন) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে বালই নদী ও ফরিংখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ টি চায়না ম্যাজিক কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, এস আই মোঃ মজিবুর রহমান ও আনসার কমান্ডার মোঃ শামসুল আলম প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, হাওর অঞ্চলের মিঠা পানির দেশীয় মাছ
রক্ষার্থে এ জাতীয় অভিযান  সারা বছর অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে অবৈধ বাঁধ উচ্ছেদ ১৫ টি চায়না ম্যাজিক জাল জব্দ

আপডেট টাইম : ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩