ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ক্রিকেটার আল আমিনের মামলার বিচার স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • ১৫৭ বার

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান ও বিচারপতি এ এস এম আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটি স্থগিত করেন।

বৃহস্পতিবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজাউল করিম।

এর আগে, ১৭ মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন আল-আমিন আদালতে উপস্থিত হলেও মামলার বাদী ইসরাত জাহান সাক্ষ্য দিতে আদালতে আসেননি। এজন্য আদালত আগামী ১ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছিলেন।

এরও আগে, মামলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত ২ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা।

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর নির্যাতন ও মারধরের অভিযোগ এনে ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান একটি লিখিত অভিযোগ করেন। পরের দিন তদন্ত ও যাচাই-বাছাই শেষে মিরপুর মডেল থানা পুলিশ ইসরাত জাহানের অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে।

মামলায় আল-আমিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, সে তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করেছেন। এ ছাড়া বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। মামলাটিতে স্থায়ী জামিনে রয়েছেন আল-আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ক্রিকেটার আল আমিনের মামলার বিচার স্থগিত

আপডেট টাইম : ১০:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩