ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

তিন লাখ ২৮ হাজার ৩১১টি সরকারি পদ শূন্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬
  • ৬৪২ বার

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরগুলোতে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

সরকার দলীয় সদস্য নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো জানান, ডিসেম্বর-২০১৫ পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দফতরগুলোতে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন। তাদের মধ্যে নারী কর্মকর্তা-কর্মচারী ৩ লাখ ৭৮ হাজার ৩৫৪ জন এবং পুরুষ কর্মকর্তা-কর্মচারী ১০ লাখ ৪ হাজার ৩৯ জন। বর্তমানে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে।

সরকারী দলের আরেক সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পদোন্নতি বিধিমালা, ২০০২ অনুসরণে সরকারের উপ-সচিব থেকে যুগ্মসচিব এবং তার ঊর্ধ্ব পদে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়। তিনি আরো জানান, উপ-সচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২ সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

তিন লাখ ২৮ হাজার ৩১১টি সরকারি পদ শূন্য

আপডেট টাইম : ১১:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬