ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা ৭৯ কেন্দ্রে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ১৭৫ বার

চলতি মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সারা দেশে ৭৯টি কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা এবং টিকা দেওয়া হবে।

শনিবার স্বাস্থ্য পরীক্ষা এবং মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এই কার্যক্রম সম্পন্ন করার পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ নিজ নিজ সংগ্রহে রাখতে বলা হয়েছে। মূলত বিমানবন্দরে এই সনদ দেখাতে হবে।

হজের নিবন্ধন গত ২৫ এপ্রিল শেষ হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু এই বছর সরকারি ও বেসরকারিভাবে মোট এক লাখ ২০ হাজার ৪৯১ জন নিবন্ধন করেছেন। আর বাকি কোটা সৌদি আরবে ফেরত যাচ্ছে। আগামী ২১ মে শুরু হবে হজ ফ্লাইট।

স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়ার নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ছাড়া সব জেলার সিভিল সার্জনের কার্যালয় (৬৩ জেলার)। এছাড়াও রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল।

এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা ৭৯ কেন্দ্রে

আপডেট টাইম : ০৮:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩