ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ফিরছেন অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬
  • ২৮৯ বার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বেশ কিছুদিন ধরেই সবার আড়ালে চলে গেছেন এই অভিনেত্রী। হঠাৎ অপুর ‘উধাও’ হওয়ার কারণে তার অভিনীত অনেক সিনেমার শুটিং মাঝ পথে এসে আটকে আছে। পরিচালকরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এ নিয়ে নির্মাতারাও পড়েছেন বিপাকে।

অপুকে নিয়ে যখন সংশয় আর ধোঁয়াশা তৈরি হয়েছে তখন অল্প আশার আলো দেখা দিয়েছে। শোনা যাচ্ছে, পর্দায় ফিরছেন অপু। শাকিব-অপু অভিনীত সম্রাট সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। আর এ সিনেমার মাধ্যমে আবার বড় পর্দায় শাকিব-অপুকে দেখা যাবে বলে জানা গেছে।

সিনেমাটি ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা। তবে মুক্তির সব আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি। এ প্রসঙ্গে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্রাট সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে সিনেমাটি এখনো সেন্সর বোর্ডে জমা দেয়া হয়নি। আগামীকাল জমা দেয়া হবে। তাই আনুষ্ঠানিক কাজ শেষ হলেই মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে সম্রাট : দ্য কিং ইজ হেয়ার। এতে সম্রাট চরিত্রে অভিনয় করছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। আর রাজার ভূমিকায় দেখা যাবে ভারতের হিন্দি ও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এ ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ফিরছেন অপু

আপডেট টাইম : ১২:৩৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬