ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

২০ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের আদেশ বহাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০১৬
  • ৩৬৪ বার

২০ ওষুধ কোম্পানি লাইসেন্স বাতিলের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

সোমবার (১৩ জুন) বিচারপতি মির্জা হোসেন হায়দার এ সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিষয়ে ‘নো অর্ডার’ বলেন।

এদিকে ওষুধ কোম্পানিগুলোর পক্ষ থেকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছিল। তবে সে আবেদন নামঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশ বহালে রেখেছে চেম্বার আদালত।

এর আগে গত ০৫ জুন মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ হওয়া ২০টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রোববার (০৫ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।

রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক, পুলিশের মহাপরিদর্শক, ভোক্তা অধিপ্তরের মহাপরিচালক ও র‌্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়।

হাইকোর্টে রিট আবেদনের প্রেক্ষিতে গত ০৭ জুন ২০টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের নির্দেশ দেন হাইকোর্ট। মানহীন ওষুধ উৎপাদনের অভিযোগে এদের লাইসেন্স বাতিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার (০৭ জুন) এ সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে এ আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

২০ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের আদেশ বহাল

আপডেট টাইম : ১১:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০১৬