ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

তিনটি সামাজিক ব্যাধি নিয়ে ইত্যাদিতে তিন অভিনেত্রীর পরিবেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • ১৮৭ বার

বাংলাদেশ টেলিভিশনের বহুল দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, শিল্প-সাহিত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ নানা বিষয়ই তুলে আনা হয় এই অনুষ্ঠানে।

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে ইত্যাদির নতুন পর্ব। এ পর্বে পাওয়া যাবে চলচ্চিত্র ও টিভি নাটকের তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে। এসব তথ্য জানিয়েছেন অনুষ্ঠানটির সঞ্চালক হানিফ সংকেত।

নানা আয়োজনে সাজানো হয়েছে এবারের ইত্যাদি। বিচিত্র এসব আয়োজনের একটি হচ্ছে ব্যাধি নিয়ে। এতে এ সময়ের জনপ্রিয় তিনজন অভিনেত্রীর সঙ্গে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক অভিনয় করবেন।

হানিফ সংকেত বলেন— মরণব্যাধি ক্যানসারের মতো কিছু সামাজিক ব্যাধি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এসব ব্যাধি দূর করতে সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন ও বৈষম্য দূর করতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে ইত্যাদিতে প্রায়শই এসব অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় ঈদের বিশেষ এই পর্বে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয় তারকা আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে দিয়ে তিনটি ভিন্ন ভিন্ন সামাজিক সচেতনতামূলক বক্তব্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হবে। উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শকের সঙ্গে তারকাদের তাৎক্ষণিক অভিনয় প্রাণবন্ত ও উপভোগ্য।

ঈদুল ফিতরের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর ‘ইত্যাদি’র এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে। বরাবরের মতো এবারের পর্ব রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশন নির্মিত ‘ইত্যাদি’র পৃষ্ঠপোষকতা করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

তিনটি সামাজিক ব্যাধি নিয়ে ইত্যাদিতে তিন অভিনেত্রীর পরিবেশনা

আপডেট টাইম : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩