ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

পেশাদারিত্ব বাড়াতে ল্যান্ড ক্যাডার চালু প্রয়োজন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ১৯৮ বার

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, খাস জমিতে বসবাসকারী ভূমিহীনদের পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ করা উচিত নয়। তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বাড়াতে হলে বাংলাদেশ সিভিল সার্ভিসে ভূমি ক্যাডার চালু করতে পারলে ভালো হতো।

রোববার এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘জনদুর্ভোগ কমাতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদ বিতর্কে প্রস্তাবের পক্ষে ছিল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বিপক্ষে ছিল প্রাইম ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দীর্ঘ যুক্তিতর্কের পর গ্রিন ইউনিভার্সিটিকে বিজয়ী ঘোষণা করেন বিচারক প্যানেল।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বলেন, ভূমি সেবা জোরদারের লক্ষ্যে কল সেন্টারের হটলাইন টোল ফ্রি করা উচিত এবং এ টোল ভূমি মন্ত্রণালয় থেকে দেওয়া যেতে পারে। ভূমি খাতে দুর্নীতি নিয়ে টিআইবি’র তথ্যের যথার্থতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে।

তবে ডিজিটালাইজেশন এই খাতে দুর্নীতি কমাতে সহায়ক হবে। এ ছাড়া ভূমির মালিকানা সনদ দেওয়া হলে ভূমি সংক্রান্ত বিরোধ অনেকাংশে কমে আসবে। সরকার দলিল যার ভূমি তার-এ নীতিতে বিশ্বাস করে। জিপিএসের মাধ্যমে জমির সীমানা ত্র“টিমুক্ত করা সম্ভব।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এসএম মোর্শেদ, সাংবাদিক আলমগীর স্বপন, সাংবাদিক মিল্টন আনোয়ার, সাংবাদিক হাসিফ মাহমুদ শাহ প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিতর্কে অংশগ্রহণকারী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

পেশাদারিত্ব বাড়াতে ল্যান্ড ক্যাডার চালু প্রয়োজন

আপডেট টাইম : ১০:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩