ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার, তবে আগের চেয়ে কিছু টা কমেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • ১৬৪ বার

দেশে বেকারের সংখ্যা কিছুটা কমেছে। বর্তমানে বেকারের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৩০ হাজার জনে। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৯০ হাজার আর নারী নয় লাখ ৪০ হাজার।

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’ থেকে এই তথ্য জানা গেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সংস্থাটি।

বিবিএস জানায়, দেশে এখন বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে, যা আগে ছিল ৪ দশমিক ২ শতাংশ।

বিবিএসের তথ্যানুযায়ী, ২০২২ সাল পর্যন্ত শ্রমিকের সংখ্যা বেড়ে সাত কোটি ৩৪ লাখ ১০ হাজার। এর মধ্যে পুরুষ চার কোটি ৭৪ লাখ, নারী দুই কোটি ৫৯ লাখ। গত পাঁচ বছরে ৯৯ লাখ ১০ হাজার শ্রমিক বেড়েছে।

জরিপে বলা হচ্ছে, শ্রমশক্তির বাইরে মোট জনশক্তির পরিমাণ চার কোটি ৬৯ লাখ। ২০১৬ সালের তুলনায় এই সংখ্যা ১৪ লাখ বেড়েছে।

দেশে গড় বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে পুরুষ পুরুষ ৩ দশমিক ৫৬ এবং নারী ৩ দশমিক ৬৩ শতাংশ।

তাছাড়া, দেশে এখন সাত কোটি সাত লাখ কর্মক্ষম ব্যক্তি রয়েছে। এর মধ্যে কৃষি খাতে সবচেয়ে বেশি তিন কোটি ২২ লাখ।

বিসিএস আয়োজিত সভায় বলা হয়, এ বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পায় না। বেকারত্বের এ হিসাব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেওয়া মানদণ্ড অনুযায়ী বলেও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার, তবে আগের চেয়ে কিছু টা কমেছে

আপডেট টাইম : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩