ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

শিক্ষা পরিবারকে এগিয়ে নিতে গণমাধ্যম কর্মীদের পাশে পেয়েছি: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ১৭৪ বার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা পরিবারের জন্য আমাদের যে অগ্রযাত্রা,  তা এগিয়ে নেওয়ার প্রতিটি পর্যায়েই গণমাধ্যম কর্মীদের পাশে পেয়েছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে বাংলাদেশের যে এগিয়ে যাওয়া, তার অন্যতম অংশীদার আমাদের শিক্ষা পরিবার।

তিনি আরো বলেন, সবসময় নানা কার্যক্রমে সাংবাদিক বন্ধুদের সাথে পেয়েছি; তারা আছেন, তারা থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।

আজ রাজধানীর একটি হোটেলে এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা সব ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও ইতিবাচকতা নিয়ে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি।

ইরাব সভাপতি মীর মুহাম্মদ জসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কায়সার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।
ইফতার মাহফিলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, ইরাব সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

শিক্ষা পরিবারকে এগিয়ে নিতে গণমাধ্যম কর্মীদের পাশে পেয়েছি: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১১:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩