ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইটনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধানমন্ত্রীর উপহার স্মার্ট ট্যাব পেল শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ২১৮ বার

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদাসহ নানান আয়োজনে ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি উদযাপন করে। এ উপলক্ষে রবিবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করে উপজেলার সকল সরকারী আধা-সরকারী ভবন-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টা ৩০ মিনিটে স্বাধীনতা স্মারকে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা পরিষদের হেলিপ্যাড মাঠের মঞ্চে আনুষ্টানিক ভাবে বেলুন ও পায়রা উড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মাঠে ইটনা থানা, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিএনসিসির চৌকস টিমের সমাবেশ ও অভিবাদন গ্রহন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় মুক্তি যুদ্ধের স্মৃতি চারন করে বক্তব্যদেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, কবি সাহিত্যিক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো, সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সরকারী রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস, ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সোহরাব উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সবশেষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৬জন করে কৃতি শিক্ষার্থীদের হাতে ৭৮টি স্মার্ট ট্যাব তুলে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান জানান পরিসংখ্যান বিভাগের গত ২০২২ সালে গনশুমারী ও গৃহগননায় ব্যবহৃত স্মার্ট ট্যাব গুলো অব্যবহৃত না রেখে কৃতি শিক্ষার্থীদের মাঝে বিতরনের নির্দেশ দেন প্রধান মন্ত্রী।

সে মোতাবেক সারা দেশে একযোগে স্মার্ট ট্যাব গুলো বিতরন করা হচ্ছে। ছাত্র-ছাত্রীরা হলো আগামী দিনের ভবিষ্যত। তাদের সুশিক্ষার পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। প্রধান মন্ত্রী আগামী ২০৪১ সালে উন্নত সমৃদ্ধির যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সেটি পুরন হবে ইনশাল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধানমন্ত্রীর উপহার স্মার্ট ট্যাব পেল শিক্ষার্থীরা

আপডেট টাইম : ১১:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩