ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ১৮৯ বার

শফিউল আলম,সুনামগঞ্জঃ যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচিতে বিশ্বম্ভরপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

২৬ শে মার্চ রবিবার দিনের শুরুতে ৩১বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ সূচনা হয়।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা স্মৃতিসৌধে শহীদদের সম্মানে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ,সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়,শিল্পকলা একাডেমী,প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

পুস্পস্তপক অর্পণের পর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,প্রতিযোগিতা ও খেলাধুলা ইত্যাদি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অঞ্জন কুমার’দে’র সঞ্চালনায় মুক্তিযোদ্ধাদের সম্মানে অনুষ্ঠিত হয় সংবর্ধনা ও আলোচনা সভা।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক,থানার অফিসার ইনর্চাজ সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, বীর মুক্তিযোদ্ধা মো. আপ্তাব উদ্দিন প্রমূখ।

আলোচনা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ এছাড়াও ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে মোনাজাত, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় সুশীল সমাজসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট টাইম : ০৮:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩